ক্যান্সারের কথা শুনেই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছিল তার। তবুও মনকে বুঝিয়েছিলেন লড়াই করতেই হবে। অভিনেতা বলেন, আমার বোন এসে বলল, ‘ক্যান্সার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।’ আমি ওর মুখে কথাটা শুনে টানা দু’-তিন ঘণ্টা টানা কান্নাকাটি করেছি। কারণ, আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে। কখনও আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল। আমি বুঝেছিলাম কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। প্রথমে, সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চিকিৎসা হবে। কিন্তু ভিসা পাইনি, তাই এখানেই শুরু করি।’
এই রোগের বিরুদ্ধে লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সঞ্জয়। তিনি জিমে গেছেন, ওজন কমিয়েছেন। হাজার অসুস্থতার মধ্যেও চেষ্টা করেছেন নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনার। ২০২০ সালের অক্টোবরে সঞ্জয় ঘোষণা করেছিলেন, তিনি ক্যান্সারমুক্ত। এই জার্নিকে অবশ্য জীবনের অন্যতম মনে রাখার মতো মুহূর্ত বলে অভিহিত করেছেন।