পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। ইউসুফ আলি নামে এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপু এদের মত উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।’আরেকজন মন্তব্য করেছেন, ‘আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই।’ আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, ‘কি হলো আবার?’