বিশেষ দিনে বক্স অফিসে ‘খাদান’-এর সাফল্য এবং জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন দেব। তবে বাকি ছিল বিশেষ মানুষটির তরফে শুভেচ্ছাবার্তা।বৃহস্পতিবার দেবের জন্মদিনের এক দিন পর সমাজমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছাবার্তা জানালেন রুক্মিণী। দেবের জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে দেবের নিকট বন্ধুরা। বুধবার রাতেই কেক কাটা এবং উদ্যাপনের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। এই পার্টিতেই দেবের সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন রুক্মিণী। সঙ্গে লিখেছেন, ‘‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভাল কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শুভেচ্ছা।’’

