সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমে জানান, বড় পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এই দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। শনিবার সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।
আরও জানা গেছে, ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্পকে কেন্দ্র করে। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তা-ই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সেই নামভূমিকায় অর্থাৎ ‘মালিক’ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। পাশাপাশি অভিনেত্রী মিমকেও এই সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করা যাবে বলে জানানো হয়েছে।







