কলকাতা ও বেঙ্গালুরুর অনুষ্ঠান নির্বিঘ্নে মিটলেও ইনদওরের অনুষ্ঠানে ফের গোলমাল দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে। গায়কের অনুষ্ঠানে মদ বিক্রি বা মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বজরং দল। দিলজিতের অনুষ্ঠান শুরুর আগে বজরং দলের সদস্যেরা অনুষ্ঠানস্থলে মদ বিক্রি যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেন। মঞ্চে উঠেই জবাব দিলেন গায়ক। ইনদওরেরই জনপ্রিয় কবি রাহাত ইন্দোওরির কবিতার পঙ্ক্তি ধার করে পাল্টা যেন হুংকার ছুড়লেন!
