১৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন এষা দেওল ও ভরত তখ্তানী। ২০২৩-এ বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের দু’বছর পূর্ণ হতেই নতুন সম্পর্কে জড়ালেন ভরত। খবর প্রকাশ্যে আসতেই অনেকের কৌতূহল তাঁর এই নতুন প্রেমিকা মেঘনা লখানীকে নিয়ে।
প্রাক্তন স্বামীর নতুন প্রেমের খবর প্রকাশ্যে এলেও কোনও প্রতিক্রিয়া দেননি হেমা মালিনীর কন্যা। ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে ইস্কনের মন্দিরে বিয়ে করেছিলেন এষা ও ভরত। বিয়েতে ছিল না কোনও আতিশয্য। ২০১৭ সালে জন্ম নেয় এষা-ভরতের প্রথম কন্যা রাধ্যা। ২০১৯-এ তাঁদের কোলে আসে দ্বিতীয় কন্যা সন্তান মিরায়া।