সুনীল শেঠিও পরেশের ফিরে আসায় খুশি। জানিয়েছেন, ‘সব ঠিকঠাক হয়েছে। ছবি মুক্তির পরই বিস্তারিত বলব।’ সঙ্গে রসিকতা করে যোগ করেন, ‘হেরা ফেরি নিয়ে বেশি বললেই কনফিউজড হয়ে যাব!’বলা বাহুল্য, এই নতুন পর্ব আগের মতোই হবে একেবারে পারিবারিক বিনোদন। পরেশ রাওয়ালকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য স্টোরি টেলার’-এ, যেখানে তিনি এক বাঙালি গল্পকারের ভূমিকায়। সামনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি—‘নিকিতা রায়’, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সহ একাধিক প্রজেক্ট।