দিল্লির একটি বস্তিতে তাপসী পান্নুবর্তমানে এই অভিনেত্রী ভারতের একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘হেমকুন্ট ফাউন্ডেশন’র সঙ্গে কাজ শুরু করেছেন। এটি ভারত জুড়ে সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে সাহায্য করে। একটি প্রজেক্টের মাধ্যমে তাপসী বর্তমানে ১০০ জন তরুণীর শিক্ষার জন্য সহায়তা করছেন। তাদের ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রাখছেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তাপসী। সেখানেই দেখা যায়, প্রতিষ্ঠানের বাকি সদস্যদের সঙ্গে দিল্লির একটি বস্তিতে, দরিদ্র মানুষের মাঝে গরম থেকে বাঁচার প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছেন তাপসী।
তাপসী পান্নুবলা প্রয়োজন, সামনেই মুক্তি পাবে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘গান্ধারী’। এই সিনেমার জন্য তাপসী ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে পর্দার বাইরে তাপসীর যে কর্মকাণ্ড, তা বিস্ময় তো বটেই, অনুপ্রেরণা যোগাচ্ছে অনেককেই। মুখে মুখে ফিরছে এমন কথা, পর্দা থেকে দিল্লির রাস্তা, সবখানেই অনন্য তাপসী পান্নু!







