মালাইকা জানান, সমাজ একজন পুরুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে সহজভাবে গ্রহণ করলেও একই বিষয়ে নারীরা সমালোচনার মুখে পড়েন। তার দাবি, পুরুষরা বিচ্ছেদের পর নতুন সম্পর্কে গেলে তা প্রশংসা পায়, কিন্তু নারীর ক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া আসে।
সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আজ আমি যে অবস্থানে, সেখানে পৌঁছাতে আমার জীবনে কয়েকজন পুরুষের ভূমিকা ছিল। কিন্তু দেখা যায়, পুরুষরা বিচ্ছেদের পর নিজের মতো জীবন এগিয়ে নিলে সমাজ তা সহজভাবে নেয়, এমনকি প্রশংসাও করে। হাঁটুর বয়সী নারীকেও তারা বিয়ে করতে পারে- তাতেও বাহবা মেলে। কিন্তু একই কাজ কোনো নারী করলে সমালোচনা, প্রশ্ন ও কটাক্ষের মুখে পড়তে হয়। এসব প্রচলিত মানসিকতা বদলানো দরকার।’
বলিউডের সূত্র বলছে, গত কয়েক মাস ধরে হার্ষ মেহেতার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন মালাইকা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। বিদেশ ভ্রমণেও তারা একসঙ্গে ছিলেন বলে সংবাদমাধ্যমে জানা গেছে। তাদের সম্পর্ক ঘিরে বলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।