অতিমারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে সফল ছিল ‘পুষ্পা’। ২০২১-এ মুক্তি পেয়েছিল সেই ছবি। তার পর থেকেই অপেক্ষা ‘পুষ্পা ২’-এর। বছরের শুরুতেই জানা গিয়েছিল, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে আগামী ১৫ অগস্ট। কিন্তু আচমকাই শোনা যায়, মুক্তির তারিখ পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন ‘পুষ্পা’র অনুরাগীদের একাংশ। রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা নির্মাতাদের। আর বেশি দেরি হলে এ বার মামলা করবেন তাঁরা।