গত সেপ্টেম্বরে তাঁদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী গিয়েছে। বলিউডের অন্যতম চর্চিত দম্পতি পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। তবে এ বার বিয়ে প্রসঙ্গেই রাঘবের মন্তব্যে অপ্রস্তুত পরিণীতি!সম্প্রতি একটি চ্যাট শোয়ে দম্পতি অংশগ্রহণ করেন। সেখানে তাঁদের বৈবাহিক জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন সঞ্চালক। তবে সারা শো জুড়েই রাঘবকে বৈবাহিক জীবন নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। এক সময় রাঘবের উত্তর শুনে পরিণীতিও অপ্রস্তুত হয়ে পড়েন। পাল্টা স্বামীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
