অভিনয় দুনিয়ার বাসিন্দারা ক্যামেরার সামনে সব সময় নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে প্রচেষ্ট। কিন্তু শুটিং ফ্লোরে প্রকাশ্যে অনেক সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তা বলে প্রকাশ্যে দুই নায়িকার চুলোচুলি? শুধু তা-ই নয়, সহ-অভিনেত্রীর গালে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন এষা দেওল! কিন্তু কাকে থাপ্পড় মেরেছিলেন হেমা মালিনী-কন্যা?

২০০৬ সালে ‘পেয়ারে মোহন’ ছবির শুটিং ফ্লোর। ছবিতে এষা দেওল, অমৃতা রাওয়ের পাশাপাশি বিবেক ওবেরয় এবং ফরদিন খানও অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, শুটিংয়ের সময় কোনও কারণে দুই অভিনেত্রী তর্কে জড়িয়ে পড়েন। বাগ্বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয়, এষা কষিয়ে থাপ্পড় মারে অমৃতাকে। পরবর্তী কালে এই প্রসঙ্গে এষা জানিয়েছিলেন, ঘটনা নিয়ে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। অমৃতার যা প্রাপ্য তা-ই পেয়েছেন। অমৃতা নাকি এষাকে সকলের সামনে অপমান করেছিলেন। পরবর্তী কালে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন এষার কাছে। তার পর সমস্ত মনোমালিন্য মিটমাট হয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।