রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই গ্রুপের সদস্য হিসেবে নাম আসায় নতুন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গঠিত সেই গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই গ্রুপের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি ভাবনার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর সামনে এসেছে ‘আলো আসবেই’ গ্রুপ।
ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা


এই বিভাগের আরো খবর