রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রভা

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় শুটিং সেটে দেখা গেছে প্রভাকে। ব্লাউজ ছাড়া শাড়িতে একঝাঁক নারীর সঙ্গে তিনি দাঁড়ালেও চিনে নিতে দর্শকদের কষ্ট হয়নি। সেখানে তিনি অংশ নিচ্ছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-এর শুটিংয়ে।

বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রভা, ধরা দিলেন নতুনভাবে


এই বিভাগের আরো খবর