বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্ক আর সিডনি সুইনি যেন সমার্থক হয়ে উঠেছে। হলিউডের এই সময়ের সেনসেশন তিনি। সিনেমায় হোক বা সোশ্যাল মিডিয়া, খোলামেলা উপস্থিতিতে বরাবরই উসকে দেন বিতর্কের আগুন। ফের চর্চার কেন্দ্রে সিডনি। এবারও প্রসঙ্গ ‘খোলামেলা’। এবার আরো একধাপ এগিয়ে তিনি প্রায় ‘বসনাহীন’ হয়ে পর্দায় হাজির হলেন। তা নিয়েই চলছে হইচই।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞাপনচিত্রটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সিডনি। এরই মধ্যে সেটার ভিউ প্রায় দুই কোটি। রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। সেই সঙ্গে সমালোচনাও হচ্ছে দেদার। কেউ বলছেন, ‘এটা কিসের বিজ্ঞাপনচিত্র, সেটাই বুঝে উঠতে পারলাম না’; কেউ খোঁচা দিয়ে বলেছেন, ‘মার্কেটিং টিমের একটাই কাজ, সেটাই তারা করেছে’; আরেকজন লিখেছেন, ‘ক্রীড়া এর আগে কখনো এতটা আবেদনময়ী ছিল না!’

যদিও বিজ্ঞাপনচিত্রটিকে মজার অভিজ্ঞতাই বলেছেন সিডনি সুইনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মজার একটি ধারণাকে সামনে আনাই ছিল এ প্রচারের উদ্দেশ্য। বিজ্ঞাপনচিত্রটির ভাবনা খুব সহজ—সব ধরনের বাড়তি শব্দ সরিয়ে মনোযোগটা পুরোপুরি খেলাধুলার দিকে নেওয়া।’

গত বছর ‘দ্য হাউজমেইড’ সিনেমা দিয়ে বাজিমাৎ করেছেন সিডনি সুইনি। সেটার দ্বিতীয় কিস্তি ‘দ্য হাউজমেইডস সিক্রেট’ নিয়ে আসছেন সামনে। এছাড়াও দুটি সিনেমা রয়েছে তার হাতে।


এই বিভাগের আরো খবর