বিভক্ত লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, বেনগাজী বন্দরে নোঙ্গর করা একটি রুশ জাহাজে রোববার একটি ড্রোন হামলা হয়েছে। ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় একটি বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সামরিক কমান্ডার খলিফা হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, বন্দরে জাহাজটি নোঙ্গর করা একটি রুশ জাহাজের ভেতরে এই বিস্ফোরণ ঘটেছে। জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ায় ফিরে যাওয়ার পথে জ্বালানি পূরণ ও রসদ সরবরাহের জন্য এখানে সাময়িক বিরতি নিয়েছিল।