মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর সংবাদ প্রতিদিনের। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে এখন বাকি আছে ৯ জন। সপ্তাহ খানেকের মধ্যে আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর