নাযাহ: ইতোমধ্যে আমাদের শুটিংটা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। এখন মুক্তির পালা। হয়তো খুব শিগগির এটা মুক্তি পাবে, এখনও ডেট জানি না। তবে শুটিংয়ের এক্সপেরিয়েন্স অসাধারণ ছিল। আমার জন্য তো একদম অবিশ্বাস্য ছিল। কারণ ক্যারিয়ারের শুরুতেই শিহাব শাহীন স্যারের মতো একজন নির্মাতার সাথে কাজ করছি। ওনার কাজ আমার খুব পছন্দ, আমি অনেক আগে থেকে ওনার কাজ দেখেছি, ওনার কাজ ফলো করি। আর এখ তার কাজ দিয়ে মূল ধারার কাজে আমার অভিষেক হচ্ছে। সাধারণত অনেক বছরের অভিজ্ঞতার পর ওনার মতো নির্মাতার সাথে কাজ করার সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে নিজেকে আসলে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে, শুরুতেই মেইনস্ট্রিমে কাজ করতে পারলাম শিহাব শাহীন স্যারের সঙ্গে।
প্রশ্ন : ‘ক্যাফে আমব্রেলা’ আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল?

প্রশ্ন : ওয়েব সিরিজ- ‘অ্যানি’ তে কাজ করেছেন। যতদূর জানলাম, লাক্স সুপারস্টারে অংশ নেওয়ার আগেই কাজটি করেছেন। সেটা কীভাবে হয়েছিল? এ সিরিজে যুক্ত হওয়ার গল্পটা জানতে চাই…
নাযাহ: অবশ্যই দারুণ। অ্যাজ আ পারসন, উনি অনেক ভিন্ন রকমের একজন মানুষ। ওনার সাথে কোনো আর্টিস্ট একবার কাজ করলে আমার মনে হয় সে আর্টিস্ট বারবারই কাজ করতে চাইবে। ওনার যে ভিশন, সেটা টোটালি ডিফরেন্ট; সেটা এক্সপেরিয়েন্স করতে পেরেছি।
প্রশ্ন : শোবিজে আপনার এই আগমনের নেপথ্যে অনুপ্রেরণা কে?
নাযাহ: আসলে আমি একদম ছোট থেকেই শোবিজে কাজ করতে চেয়েছি। আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চেয়েছি; যেন মানুষজন আমাকে চেনে, নাযাহ নাওয়ার নামে একজন আছে। আর আমি যেভাবে একেকটা মানুষকে দেখে অনুপ্রাণিত হয়েছি, ঠিক তেমনটাই আমি চাই, আমাকে দেখেও অন্য ১০টা সাধারণ মেয়ে বলবে—‘আমি নাযাহর মতো হতে চাই’। এই আইডেন্টিটি ক্রিয়েটের ইচ্ছা থেকেই আমার এখানে আসা। অনুপ্রেরণা বলতে আমার নিজের ইচ্ছাশক্তিই আসলে।

প্রশ্ন : আপনার পড়াশোনা নিয়ে জানতে চাই। কোন পর্যায়ে রয়েছে?
নাযাহ: এইচএসসি কমপ্লিট করেছি এবার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ক্লাস শুরু হবে এই সেপ্টেম্বর থেকে।
নাযাহ: এটা অনেক ডিফিকাল্ট। কারণ পড়াশোনায় অ্যাটেন্ডেন্সের একটা ঝামেলা থাকে, তার ওপরে আবার শুটিংয়ের টাইম শিডিউল ঠিক থাকে না। সকালে ভোরে শুরু হলে পরের দিনও হয়ে যায় শুটিং, টানা তিন-চার দিন চলতে থাকে। তো সবকিছু মিলিয়ে বেশ ঝামেলার। তবে ব্যালেন্স করতে হয় আরকি। ভালোবাসার জিনিসে সেভাবে বিরক্তি লাগে না। ইচ্ছাশক্তি থাকলে সেটা এমনিই ম্যানেজ হয়ে যায়।
প্রশ্ন : ‘ক্যাফে আমব্রেলা’ ও ‘অ্যানি’র পর আর কিছু করছেন?
নাযাহ: আপাতত এ কাজগুলাই আসতে যাচ্ছে। সামনে আরো কিছু কাজ নিয়ে কথা চলছে, এখনো চূড়ান্ত হয়নি, তাই জানাতে পারছি না। এখন আমি ‘অ্যানি’ আর ‘ক্যাফে আমব্রেলা’ নিয়েই অনেক আশাবাদী। ‘অ্যানি’তে দেখতে চাই, এত বছর আগে কী করেছি। আর ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে আরও বেশি হোপফুল, এত বছর ব্রেকের পর একটা কাজ করলাম, দেখা যাক দর্শক কী প্রতিক্রিয়া দেয়।

প্রশ্ন : ‘লাক্স সুপারস্টার’-এর পুরো সফর নিয়ে কিছু বলুন…
নাযাহ: সবকিছু মিলিয়ে আমি লাক্সকে অনেক থ্যাংকস দিতে চাই। জানি না, লাক্স আমার জীবনে না এলে কী হতো! এই প্ল্যাটফর্ম আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা স্মৃতি হয়ে থাকবে আজীবন। কারণ লাক্সের জন্যই আমি এখানে। আর অবশ্যই সৃষ্টিকর্তার প্রতিও আমি অনেক গ্রেটফুল। লাক্স আমাকে যে প্ল্যাটফর্ম ও পরিচিতি দিয়েছে, কাজের মাধ্যমে সেই পরিচিতি ও মানুষের ভালোবাসা সুন্দর করে ধরে রাখতে চাই।







