শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর, সাংবাদিক দেখেই ছিনিয়ে নেন ক্যামেরা

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প নতুন করে আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে সংবাদকর্মীদের নজর এড়িয়ে চলতেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি ভারতীয় এক সাবেক সাংবাদিক দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার দৃশ্য ধারণ করায় সময় তাদের ওপর চটে গিয়ে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন রণবীর। 

সেই সাংবাদিক বলেন, যখন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না তখন একদিন খবর পাই রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত একটা বেজে ত্রিশ মিনিট রণবীর বের হবেন। তাই আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলাম। রণবীর যখন বেরিয়ে এলেন তখন বুঝতে পেরেছিলেন আমরা সেখানে রয়েছি। ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান।

ক্যাটরিনার সেই ফাঁকা বাড়িতে তাদের দেখা করার খবর কীভাবে তিনি পেয়েছিলেন, সেই ঘটনাও স্মরণ করেন সেই সাংবাদিক। বলেন, ‘ওরা কারও শেষকৃত্যে গিয়েছিলেন। সেই সময় আমি খবর পাই দুজন ক্যাটরিনার বাড়িতে দেখা করতে যাচ্ছেন। ওরা সেখানে পৌঁছানোর আগেই আমরা পৌঁছে গিয়ে লুকিয়ে ছিলাম। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই আমরা ক্যামেরা চালু করে দিই। রণবীর গাড়ির কাচ নামিয়ে দেখলেন যে আমরা সেখানে রয়েছি। এরপর এমনভাবে অভিনয় করলেন যেন ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতেই এসেছেন।’

উল্লেখ্য, ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান রণবীর ও ক্যাটরিনা। প্রায় সাত বছর প্রেমের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে এবং ক্যাটরিনা ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।


এই বিভাগের আরো খবর