মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই : শ্রাবন্তী

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার তাকে নেটিজেনদের কঠোর কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘

প্রথম বিচ্ছেদের পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্ক স্থায়ী হয় মাত্র এক বছর। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কয়েক মাসের মাথায় তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর