
প্রিয়াঙ্কা দাবি করেছেন, এটি একটি ভুয়া বিবৃতি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এটি আমি নই, আমার উক্তি বা আমার কণ্ঠস্বর নয়। অনলাইনে আছে বলেই এটি সত্যি, তা নয়। ভুয়া কন্টেন্ট তৈরি করা ভাইরাল হওয়ার জন্য এখন একটি সহজ উপায়। শুধু এটিই নয়, অনলাইনে আরও অনেক লিঙ্কই আসল বা বিশ্বাসযোগ্য নয়। এই ধরণের কন্টেন্ট যাচাই করার জন্য এক মিনিট সময় নিন এবং আপনি যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না। অনলাইনে নিরাপদ থাকুন।’
প্রিয়াঙ্কা চোপড়াবলা প্রয়োজন, সামনেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’। এখানে তার সঙ্গে আছেন ইদ্রিস এলবা এবং জন সিনার মতো অভিনেতারা। এছাড়াও, মুক্তির তালিকায় আছে মহেশ বাবুর সাথে, এসএস রাজামৌলির ‘এসএসএমবি২৯’, ‘দ্য ব্লাফ’ এবং ‘সিটাডেল ২’।







