রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম সং দিয়ে আলোচনায় এসেছেন। এই গানে তার পারফেন্স বেশ প্রশংসিত হয়েছে। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই শকিব খানের বিপরীতে অভিনয়, নিজেকে লাকি মনে করেন সাবিলা। ৫ জুন ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে সে কথা বললেন নির্দিধায়।

এ বিষয়ে সাবিলা বলেন, ‘যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সকলেরই স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষকরে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।’শাকিব খান ও সাবিলা নূরশাকিব খান ও সাবিলা নূরউল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।


এই বিভাগের আরো খবর