মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়ায় বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনে নিজে প্রার্থী হিসেবে না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দার আড়ালে থেকেও ‘আরমান-মুক্তি’ প্যানেলের জন্য সরাসরি মাঠে নেমেছেন তিনি। সোমবার (২২ জুন) এফডিসিতে এসে নির্বাচন কমিশনের কাছে এই প্যানেলের মনোনয়নপত্র জমা দেন তিনি। এবারের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর কথা ছিল বাপ্পারাজের তবে শেষ মুহূর্তে এসে হিসেব-নিকেশ বদলে যায়। পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার অজুহাত দেখিয়ে নির্বাচনের লড়াই থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা।

তার কথায়, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম যে নির্বাচনে না থাকলেও ওদের পাশে আমি সবসময় আছি। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে।’

প্রসঙ্গত, আগামী ৩ জুলাই এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।


এই বিভাগের আরো খবর