অমিতাভ বচ্চন তার পোস্টে কামিনীর জীবনের এক বিশেষ অধ্যায় তুলে ধরে পারিবারিক সম্পর্কের গভীরতা বোঝান। তিনি উল্লেখ করেন, ‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন এবং সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন।’তবে নিয়তির পরিহাসে কামিনীর দিদি দুর্ভাগ্যজনকভাবে এক দুর্ঘটনায় মারা যান। সেসময়কার সামাজিক প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকেই বিয়ে করতে হয়েছিল কামিনী কৌশলকে।
অমিতাভ বচ্চন তার পোস্টে আরও উল্লেখ করেন, কামিনী ছিলেন অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হলো। কামিনী কৌশলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন শাহিদ কাপুর, কিয়ারা আডবাণীর মতো নতুন প্রজন্মের তারকারাও।