খুশি বর্তমানে সমাজমাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়। সাহসী পোশাক এবং বিভিন্ন মন্তব্যের জন্য কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে ছোট পর্দার বহু তারকাও খুশির সমালোচনায় মুখর হয়েছেন। খুশির পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে।


















