শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি কিম কার্দাশিয়ান, কোন রোগে আক্রান্ত অভিনেত্রী?

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো এক অজানা আতঙ্কে দিন কাটছে এই অভিনেত্রীর। সম্প্রতি নিজের অসুস্থতার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিম।

অভিনেত্রীর এমন মানসিক উদ্বেগের নেপথ্যে রয়েছে পারিবারিক এক ট্র্যাজেডি। ২০০৩ সালে মাত্র ৫৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কিমের বাবা, প্রখ্যাত আইনজীবী রবার্ট কার্দাশিয়ান সিনিয়র। তিনি মারা গিয়েছিলেন ‘ইসোফেজিয়াল ক্যান্সার’ বা খাদ্যনালীর ক্যান্সারে, যা ধরা পড়েছিল তাঁর মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে। বাবার সেই করুণ স্মৃতি মনে করেই আতঙ্কিত হয়ে পড়েছেন কিম।

তবে চিকিৎসকরা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, ‘ইসোফ্যাজাইটিস’ এবং ‘ইসোফেজিয়াল ক্যান্সার’ পুরোপুরি আলাদা দুটি বিষয়। সাধারণ প্রদাহ বা ইসোফ্যাজাইটিস হলেই তা ক্যান্সারে রূপ নেয় না বা এটি সরাসরি ক্যান্সারের লক্ষণ নয়। বর্তমানে কিম কার্দাশিয়ান আগের চেয়ে সুস্থ রয়েছেন।


এই বিভাগের আরো খবর