২০০১ সালে মুম্বইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তার পর থেকেই একটু একটু করে মন্নত-কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর। সে সবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সে ভাবে তেমন কোনও বদল আনেননি। কারণ, মন্নত মুম্বই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনও রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।