অনুপ বড়ুয়া বলেন, ‘সিনেমাটি এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা মহামারি ছিল। এখন ছবিটি রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে বলে মনে করছি। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।’
‘বান্ধব’-এ প্রথমবার জুটি বেঁধেছেন মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুনশী ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।








