জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপির এই কার্যালয়টি খোলা হয়েছিল। রাতের আধারে কে বা কারা সেই কার্যালয়টিতে আগুন দেয়। এতে করে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা কার্যালয় পুড়িয়ে দিয়েছে।







