বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।


এই বিভাগের আরো খবর