দুপুর ১২টার দিকে এই দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা জানা গেছে, এই ক্যাম্পাসে স্টুডেন্ট ডাক্তার বিভিন্ন জনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিগত সরকারের অংশ হিসেবে অত্যাচার-নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল। এইটার প্রতিফলন হিসেবে তাদের ইন্টার্নশিপ বাতিল হয়। দুই বছর শেষে ওরা পরিচালক বরাবর একটা আবেদন করেছিল। তারা যেন ইন্টার্নশিপে যোগদান করতে পারে। সেক্ষেত্রে আজ ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। সেই কমিটির সিদ্ধান্ত ছিল যেহেতু এটা আগের কমিটি করেছে। সেই কমিটির ওপরে দায়িত্ব এই স্থগিতাদেশ বহাল রাখা হবে, নাকি তুলে নেওয়া হবে।
এবিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, অ্যাপ্লিকেশন ছিল ইন্টার্নশিপ ছাত্রলীগের দুইজন নেতার। তাদের ইন্টার্নশিপ কন্টিনিউ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিল পরিচালক বরাবর। সেটা নিয়ে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুসারে যে কমিটি তাদেরকে স্থগিতাদেশ দিয়েছিল ইন্টার্নশিপের ওপরে। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত দিয়ে পরিচালক মহোদয় ওইখানকার বৈঠক শেষ করেন। কিন্তু তারা সেখানে অবস্থান করেন। তারা (ওই ছাত্রলীগের দুই নেতা) চান যাতে এখানে তারা ইন্টারনশিপ কন্টিনিউ করতে পারেন।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিলে তারা পরিচালকের রুমে ঢুকে পড়েন। ঢুকে পড়লে সেই পরিস্থিতি পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেন। তারা (পুলিশ) এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন। এই মুহূর্তে হাসপাতালের পরিবেশ শান্ত রয়েছে।







