কোয়াড নেতাদের উদ্দেশে বক্তব্যে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অসাধারণ। দুই দেশ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। তার ভাষায়, কোয়াড বিশ্বের অন্যতম সফল অংশীদারত্বের একটি।
৪৯তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। সেখানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক এবং বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।তিন দিনের এশিয়া সফরের প্রথম গন্তব্য ফিলিপাইন। সফরে চীনও যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কথা রয়েছে। সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।







