বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার আলোচনায় বুঁদ ছিল ক্রিকেটবিশ্ব। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি। তবে আসন্ন আইপিএলের মিনি নিলামের জন্য মুস্তাফিজ নাম নিবন্ধন করেছেন বলে গুঞ্জন ওঠে। অথচ আজ (মঙ্গলবার) প্রকাশিত প্রাথমিক তালিকায় নেই তার নাম।
dhakapost

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী– যেসব খেলোয়াড় মেগা নিলামে অংশ নেননি, তাদের পরবর্তী মিনি-নিলামের জন্য নাম নথিভুক্ত করার অনুমতি নেই। তবে স্পষ্টতই, স্টোকস নিলামে অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছেন।

প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল ‍মুস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। এবার আইপিএলের নতুন আসরের মিনি নিলামের আগে ‘রিলিজ’ তালিকায় ফ্র্যাঞ্চাইজিটি ফিজের নাম উল্লেখ করে।


এই বিভাগের আরো খবর