এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। এখন ব্যাট করছেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বৃষ্টিময়। নির্ধারিত সময়ের টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতি পার হওয়ার পর অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।







