গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুটি গোল হজম করেছিল ভারত। ফাইনালের আগে রক্ষণভাগের সেই দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের বিপক্ষে খেলার পর কয়েকজন ফুটবলার নিউজিল্যান্ডে জাতীয় দলে ডাক পেয়েছেন। ঢাকায় যারা আছেন তাদের নিয়েই ফাইনাল খেলবেন মুসা, ‘স্কোয়াডে কোনও পরিবর্তন হবে না। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখি। খেলোয়াড় হিসেবে আমি নিজেও মাঠে ছিলাম। তাই জানি, কোচের কাছ থেকে সম্মান ও বিশ্বাস পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। যারা খেলবে, প্রত্যেকের ওপর আমার শতভাগ আস্থা আছে। যে-ই মাঠে নামবে, নিজের সেরাটা দেবে।’
পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। কোচ হিসেবেও তিনি ভালো করছেন। ফাইনালে দুই কোচের লড়াই নিয়ে মুসা বলেন, ‘অনুশীলনে পরিকল্পনা তৈরি করেন কোচরা, কিন্তু মাঠে সেটি বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের।’ ভারতের অধিনায়ক সেনা সিং ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না, ‘আমাদের দলে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। আমরা নিজেদের ফুটবল খেলতে চাই। আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি। ফাইনালের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি, আমরা প্রস্তুত।’







