বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

লাল কার্ড দেখল পাকিস্তান, সমতা ফেরাল ভারত

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাফে প্রথম বারের মতো ভিএআর ব্যবহার হচ্ছে। আজ ফাইনালে ভিএআর খেলার চিত্র বদলে দিয়েছে। পাকিস্তানের জুনাইদ শাহ পেছন থেকে ৫৪ মিনিটে ফাউল করেন ভারতের ব্রিসনকে। রেফারি তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। ভিএআর বিষয়টি পর্যালোচনা করে লাল কার্ড দেয়। 

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠা পাকিস্তান প্রথমার্ধে অনেক আক্রমণ করেছিল। ভারতের রক্ষণ ব্যতিব্যস্ত ছিল পাকিস্তানের ফরোয়ার্ড রুখতে। বাংলাদেশ ফুটবল লিগে খেলা পাকিস্তানের ফুটবলার আলমগীর গাজী প্রথমার্ধের শেষ দিকে গোল করেন।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ। সেই টুর্নামেন্টের ফাইনাল চলছে ঢাকায়। অথচ গ্যালারীর অর্ধেকই ফাকা। স্বাগতিক বাংলাদেশ না থাকায় গ্যালারীতে দর্শক খরা। সাফের শুরু থেকে গ্যালারী টিকিটের দাম ১ হাজার টাকা ছিল। সমর্থকরা এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন। এরপরও সাফ সেই টিকিটের দাম কমায়নি। বাংলাদেশ ফাইনালে না উঠায় টিকিটের দাম এক লাফে কমিয়ে ২০০ টাকা করে। এরপরও পাক-ভারত ফাইনালে গ্যালারী অনেকটাই ফাঁকা।


এই বিভাগের আরো খবর