মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনালের (টিএসআই) সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, পানির অভাবে আমাদের তিস্তা নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে, অন্যদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও চক্রান্ত চলছে। কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, কিন্তু আমাদের ন্যায্য হিস্যা দিতে হবে। ৫৫-৫৬ বছর ধরে অনেক আলাপ-আলোচনা হয়েছে, তাতে কোনো কাজ হয়নি। এখন পানির ন্যায্য অধিকার আদায়ে আমাদের প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।
রিজভী আরও বলেন, ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন এবং বর্তমানে গঙ্গার প্রবাহ সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে। মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে রিজভী জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।







