বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রাজশাহী গৌরাঙ্গদেব বোর্ডের ট্রাস্টিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীর প্রেমতলী খেতুরী ধামের শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাষ্টি বোর্ডের ট্রাস্টিদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজশাহী জেলা প্রশাসককে এইসব দুর্নীতি ও অনিয়ম দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এইদিকে ট্রাষ্টিদের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর দেশ বিদেশ থেকে আসা লক্ষ্য লক্ষ্য ভক্ত চরম দুর্ভোগে পড়ে বলেও অভিযোগ রয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।  ট্রাষ্টি বোর্ডের নিয়োগকৃত ম্যানেজার ট্রাষ্টিদের বিরুদ্ধে উঠা অনেক অভিযোগের কথা স্বীকারও করেছেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে পদ্মা নদীর তীরবর্তী ঐতিহাসিক খেতুরী ধাম বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই ধামের ইতিহাসের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীশ্রী নরোত্তম দাস ঠাকুর এবং বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারের গভীর সম্পর্ক রয়েছে। খেতুরী ধাম মূলত শ্রীশ্রী নরোত্তম দাস ঠাকুরের সাধনভূমি ও স্মৃতিবিজড়িত স্থান। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে এই স্থান বিশেষ স্থানে প্রতিবছর দেশ বিদেশ থেকে আসা লক্ষ্য লক্ষ্য ভক্তর সমাগম ঘটে। তবে পর্যাপ্ত সৌচাগার, ছাউনি এবং বিশ্রমাগার না থাকায় ভক্তদের চরম দুর্ভোগ পেহাতে হয়। অভিযোগ রয়েছে ট্রাষ্টিদের অবহেলা ও অব্যবস্থাপনার এবং অর্থ আত্মসাতের কারণে ৫শ বছরের পুরোনো এই ধর্মীয় স্থানটি বিপুল সম্পদ ও আয়ের উৎস থাকার পরেও আশানুরুপ উন্নয়নের ছোয়া লাগেনি। এই নিয়ে ক্ষোভ রয়েছে ভক্তদের মাঝে ।

এদিকে ট্রাষ্টি বোর্ডের ট্রাস্টিদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ ১৩টি অভিযোগ পাঠানো হয় রাজশাহী জেলা প্রশাসক সহ প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজশাহী জেলাপ্রশাসককে নিদেশ দেয়া হয় দ্রুত সময়ের মধ্যে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠিতে বলা হয়েছে। 

ট্রাষ্টি বোর্ডের ট্রাস্টিদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে।

বিগত তিন বছর যাবৎ প্রেমতলী খেতুরী ধামের শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সদস্যগণের উশৃংখল কার্যক্রম, বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বর্তমানে ২০২৬ সালের ২৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ হতে উদযাপিত অনুষ্ঠানে ভক্ত সেবা প্রদান না করে বিশৃংখলা সৃষ্টি, উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে দেশের ভাব মূর্তি ও এলাকার সম্প্রিতি নষ্ট করার চেষ্টার মাধ্যমে কোন অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য যে সকল দুর্নীতি, অনাচার করেছেন তার বিবরণ নিম্নে উল্লেখ করা হলো।

১। গোপন আঁতাত ও চুক্তির মাধ্যমে ধানি জমি ও পুকুর লিজ দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। প্রকাশ্য ডাকে পুকুর টেন্ডার দেয়ার জন্য আবেদন করা হলেও কোন গুরুত্ব দেয়া হয়নি।

২। খেতুরী ধামে প্রসাদ বিক্রি অর্থ খেতুরী ধামের তহবিলে জমা না করে, সেই অর্থ ট্রাস্টিও আত্মসাৎ করে। জন প্রতি ১৫০ টাকা করে বিগত ৪ বছর ধরে অর্থ আদায় হয়। কিন্তু সেই টাকা খেতুরী ধামের তহবিলে জমা করা হয়নি। প্রসাদ বিক্রির সমস্ত টাকার হিসাব প্রকাশের দাবী করা হলেও তা আমলে নেয়া হয়নি।

৩। ভক্তদের প্রতিষ্ঠিত রাস্তা বন্ধ ও নষ্ট করে বার বার প্রাচীর ও স্থান ভাঙ্গাগড়ার মাধ্যমে ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়।

81 অতিরিক্ত খরচ দেখিয়ে নতুন টয়লেট নির্মানে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ট্রাস্ট বোর্ডের মিটিং-এ টয়লেট নির্মানের খরচের হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। নির্মান কমিটির সদস্যর আপত্তি ছিল যে বিল গুলো যাচাই বাছাই করে বিল পাশ করা হবে বলে বিল পাশ স্থগিত করা হয়। কিন্তু পবর্তীতে সেই ট্রাস্টিকে অপসারণ করে তার স্বাক্ষর ব্যতীত উক্ত বিল পাশ করে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে ১২ লাখ টাকা।

৫। ওয়েভ ফাউন্ডেশন (এনজিও) কর্তৃক বিনা অর্থে খেতুরী ধামের শ্যামকুন্ড পুকুর সংস্কার করা হয়। পুকুর সংস্কারের মাটি সরিয়ে ফেলা বাবদ ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় দেখানো হয়। পুকুর সংস্কারের মাটি অপসারনের জন্য যে ড্রাম ট্রাক চুক্তি করা হয়, সেই ড্রাম ট্রাক কতটা কতবার মাটি নিয়ে কোথায় ফেলছে তা গননার জন্য বা দেখার জন্য খেতুরী ধামের কোন কর্মচারীকে বা কোন ট্রাস্টিকে দায়িত্ব দেয়া হয় নি।

পুকুর সংস্কারের জন্য খুব বেশী হলে ১৫০ থেকে ১৬০ ড্রাম ট্রাক মাটি অপসারন যোগ্য ছিল। সেখানে খরচ সর্বচ্চো ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা ব্যয়যোগ্য। সেখানে ১ হাজার ৫৬৪ টি ড্রাম ট্রাকের সংখ্যা হিসাব করে প্রায় ৭ লাখ ৫০ হাজার  থেকে ৮ লাখ টাকা খরচ দেখিয়েছে। এখানে প্রায় ৭ থেকে থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পরিসংখ্যানে প্রতিয়মান হয়।

৬। ড্রাম ট্রাকে বহনকৃত মাটি সরকারী রাস্তায় পড়ে রাস্তা কাদা মাটি হওয়ার কারনে এবং অন্যান্য কাদা স্থান পরিস্কার করা বাবদ ৬৫হাজার টাকা ব্যয় দেখানো হয়। উক্ত কাজের জন্য কোন কর্মচারী বা ট্রাস্টিকে দায়িত্ব দেয়া হয়নি। প্রকৃত ভাবে রাস্তা পরিস্কার করেছে কি না বা কতটুকু পরিস্কার করা হয়েছে সেটা দেখার কেউ ছিল না। বিধায় রাস্তা পরিস্কার বাবদ যে ব্যয় দেখানো হয়েছে সঠিক না।

৭। টয়লেটের পাইপ স্থাপনে ইচ্ছকৃত ভাবে মাটি কেটে ৩/৪ ফুট গভীরতা করে আবার বালু দিয়ে ভরাট দেখিয়ে প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। পাইপ স্থাপনে নিচে সর্বচ্চো ১ ফিট বালু ভরাট দিলে হতো। কিন্তু সেখানে নিজেদের লোক দিয়ে ৩ থেকে ৪ ফিট বালুভরাট করে অর্থ আত্মসাৎ করে। উক্ত বালু ভরাট ১ ফিট বালু ভরাটে খুব বেশী হলে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা ব্যয় হতো।

৮। শ্রীশ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তীরভাব তিথি ২০২৬ অনুষ্ঠান উপলক্ষে ট্রাস্ট বোর্ডের সদস্য অনুকূল চন্দ্র ঘোষ ও বিকাশ সরকার ট্রাস্ট বোর্ডের সভাপতি, সেক্রেটারী ও ট্রাস্টিকে ম্যানেজ করে তারা তাদের নিজস্ব কিছু সন্ত্রাসী লোকজনকে দিয়ে দোকান বসানোর অজুহাতে খেলাধুলার ও জুয়ার আয়োজন করে বিপুল অর্থ আত্মসাৎ করে। বিষয়টি ফাঁস হয়ে গেলে, স্থানীয় হিন্দু মুসলিম জনসাধারনের মধ্যে উশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। যা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিক ভাবে পরিবেশ শান্ত হয়। যা পূর্বে কোন সময় এ ধরনের ঘটনা ঘটেনি।

৯। ভক্তদের জন্য ব্যবহৃত টয়লেট অনুষ্ঠান শুরুর ৪ দিন পূর্বে ব্যবহারের জন্য  খুলে দেয়া হয়। কিন্তু তা না করে অনুষ্ঠান শুরুর দিন থেকে টয়লেট খুলে দেয়, তারপরও টয়লেটে জল ছিলো না। বিগত বছরগুলোতে বৃষ্টিতে কারণে ত্রিপাল দিয়ে প্যান্ডেল করা হয়। কিন্তু এবার তা করা হয় নাই। এবারনে বৃষ্টির দিন ভক্তদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিবছর শ্যামকুন্ড পুকুরে স্নান করে মন্দিরে পূজা/ভোগ নিবেদন করে ভক্তরা। কিন্তু এবার শ্যামকুন্ড পুকুর সংস্কার করার জন্য পুকুরের জল সেচে ফেলে। বিধায় ভক্তগণ শ্যামকুন্ড পুকুরে স্নান করতে না পেরে মন্দিরে পূজা বা ভোগ দিতে পারেনি।

১০। খেতুরী ধামের দুর্নীতির প্রতিরোধ বা দুর্নীতি নিয়ে যে ব্যক্তি অভিযোগ করে তার উপর সন্ত্রাসীদের দিয়ে হামলা করে এবং প্রশাসনকে দিয়ে গ্রেফতারের হুমকি দেয়া হয়।

১১। গত ২৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত শ্রীশ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরভাব তিথি উৎসবে ভক্ত সেবার জন্য প্রসাদের কোন সুব্যবস্থা করা হয়নি। এবং পর্যাপ্ত সেচ্ছাসেবক রাখা হয়নি। এমন অব্যবস্থাপন অরাজকতা সৃষ্টির পিছনে কোন গোপন এজেন্ডা ছিল বলে সন্দেহ করা হয়। যা এলাকাবাসীকে বিব্রতকর অবস্থায় ফেলার ষড়যন্ত্র এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

১২। বিগত ৩ (তিন) বছর যাবৎ স্থানীয় জনগন ও গোদাগাড়ী উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষ, শ্রীপাট খেতুরী ধামের দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও অনাচারের অভিযোগ করে ট্রাস্ট বোর্ডের নিকট ও প্রশাসনের নিকট লিখিত ভাবে জানানোর পরও কোন সমাধান হয় নাই। উপজেলা ইউএনও মহোদয় পদক্ষেপ গ্রহণ করলেও ট্রাস্ট বোর্ড আমলে না নিয়ে তারা যথারীতি দুর্নীতি, সন্ত্রাসী  অনাচার করে যাচ্ছে। এতে সনাতনী সম্প্রদায় হতাশ ও ক্ষুদ্ধ।

১৩। এমতাবস্থায়, শ্রীপাট খেতুরী ধামকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত ও অনাচার মুক্ত করার জন্য স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সাথে আলোচনা করে তা সমাধান করার জন্য বার বার লিখিত ভাবে জনানোর পরও কোন কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিধায় দুর্নীতিবাজ ও অযোগ্য ট্রাস্টিগণকে অনতিবিলম্বে পদত্যাগ করার জন্য আমরা গোদাগাড়ী উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষ দাবী করছি।

অতএব, অনতিবিলম্বে শ্রীপাট খেতুরী ধামের বিগত ৩/৪ বছরের আয়-ব্যয়ের হিসাব অভিযোগকারীদের নিকট বা জনসম্মুখে প্রকাশ করার দাবী করছি। অন্যথায় দুর্নীতি মুক্ত, সন্ত্রাসী ও অনাচার মুক্ত পরিবেশ প্রতিষ্ঠার লক্ষে অত্র এলাকার সনাতনী সম্প্রদায় শ্রীপাট খেতুরী ধামে অবস্থান করে ট্রাস্টিদেরকে পদত্যাগ/অপসারনে বাধ্য করা হবে।

এদিকে ট্রাষ্টি বোর্ডের সদস্যদের কাছে মোবাইল করা হলে কেউ ফোর রিসিভ করেনি। 


এই বিভাগের আরো খবর