ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে সরকারের পথ চলা রুদ্ধ করা যাবে না : রিজভী
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Share
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। জুলাইয়ে তাজা রক্ত ঝরিয়েছে। ১৪০০ মানুষকে খুন করেছে। কিন্তু কোনো অনুশোচনা নেই। বিভিন্ন বার্তা, অডিও বার্তা দিয়ে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দিচ্ছে তাদের নেতারা মন্ত্রীরা। তিনি বলেন, গণতন্ত্রের যে পথ চলা শুরু হয়েছে, তা কয়েকটি ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন আর পুলিশ বক্সে আগুন দিয়ে তার পথ চলা রুদ্ধ করা যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।