জাতীয় ফুটবল দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে দায়িত্ব এই টুর্নামেন্টে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। চার ম্যাচে দুটিতে হেরেছেন। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হার। পরের ম্যাচে ভূটানকে ৪-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছিল। আজ শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে। প্রথমার্ধে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে বাংলাদেশ।
বাফুফে এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দলকে জর্ডান পাঠিয়েছিল। বিদেশি কোচের অধীনে মাস খানেকের বেশি সময় অনুশীলন চলে। এরপরও আরব আমিরাত, সিরিয়ার বিপক্ষে পয়েন্ট পায়নি বাংলাদেশ। ফলে ক্রুইফ মিশন ব্যর্থই।







